× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০৩:০৬ পিএম

টেকনাফে মানব পাচারকারী চক্রের মূলহোতা আব্দুল গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০৩:০৬ পিএম

মানব পাচার ও অপহরণ চক্রের অন্যতম হোতা আব্দুল আলী। ছবি- রূপালী বাংলাদেশ

মানব পাচার ও অপহরণ চক্রের অন্যতম হোতা আব্দুল আলী। ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার শীর্ষ মানব পাচার ও অপহরণ চক্রের অন্যতম হোতা আব্দুল আলীকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ইসলামাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল আলী বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মা পাড়ার মৃত নওশেদ আলীর ছেলে।

পুলিশের দাবি, আব্দুল আলী মানবপাচার ও অপহরণ করে মুক্তিপণ আদায়কারী একটি চক্রের অন্যতম হোতা।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌরসভার ইসলামাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী আব্দুল আলীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক, অপহরণ ও মানব পাচার আইনে ৯টি মামলা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।’

Link copied!