× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৯, ২০২৫, ০২:২৬ পিএম

নিম্নচাপে উত্তাল পদ্মা, লঞ্চ চলাচল বন্ধ 

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৯, ২০২৫, ০২:২৬ পিএম

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট। ছবি: সংগৃহীত

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট। ছবি: সংগৃহীত

নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এর প্রভাবে পদ্মা নদীতে সৃষ্ট উত্তাল ঢেউ ও ঝড়ো হাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।  

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে নিরাপত্তার স্বার্থে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

জানা গেছে, সকালে রাজবাড়ীর বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। এতে নদী উত্তাল হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 

দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে ফেরি চলাচল বিঘ্নিত হয়নি। বর্তমানে ১২টি ফেরির মাধ্যমে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছেন দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন।

রূপালী বাংলাদেশ

Link copied!