× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৫, ০৫:৫৫ পিএম

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নেতৃত্বে তকী-রুবেল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৫, ০৫:৫৫ পিএম

তকিবুল হাসান চৌধুরী তকি ও সারোয়ার হোসেন রুবেল। ছবি-সংগৃহীত

তকিবুল হাসান চৌধুরী তকি ও সারোয়ার হোসেন রুবেল। ছবি-সংগৃহীত

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে তকিবুল হাসান চৌধুরী তকিকে সভাপতি এবং সারোয়ার হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে কাজী মো. সেলিম উদ্দিনকে সিনিয়র সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সহসভাপতি হয়েছেন- গিয়াস উদ্দিন, মাহবুবুর রহমান খান, মাহিন উদ্দিন, নাইম উদ্দিন মিনহাজ, গাজী আব্দুল মুবিন, রেজওয়ান করিম চৌধুরী রকি, হোসাইন মোহাম্মদ মাসুম ও আমজাদ হোসেন জিহন।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিনহাজ উদ্দিন টিটু। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- নূর উদ্দিন হোসেন, বেলাল উদ্দিন মুন্না ও কাউসার উদ্দীন বাবু।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সুজাউদ্দৌলা সজিবকে এবং দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নাজিম উদ্দিন।

বিজ্ঞপ্তিতে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

Link copied!