× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১১, ২০২৫, ০৫:৩৮ পিএম

জামায়াতকে কচুকাটা করার ঘোষণা, ক্ষমা চাইলেন বিএনপি নেতা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১১, ২০২৫, ০৫:৩৮ পিএম

দামোদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খয়বার হোসেন সরকার (রাজা মাস্টার)। ছবি-সংগৃহীত

দামোদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খয়বার হোসেন সরকার (রাজা মাস্টার)। ছবি-সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খয়বার হোসেন সরকার (রাজা মাস্টার) দলীয় সভায় জামায়াত নেতা-কর্মীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন।

মঙ্গলবার (১০ জুন) নিজ বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে বিএনপির এ নেতা বলেন, ‘জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের কচুকাটা করতে হবে।’ তার বক্তব্যের ভিডিও ক্লিপ রাতারাতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বক্তব্যটি স্থানীয় জামায়াত নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেউ কেউ এই বক্তব্যকে উসকানিমূলক আখ্যা দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বুধবার (১১ জুন) এক ভিডিও বার্তায় খয়বার হোসেন সরকার তার বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেন। 

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গতকাল আমার বাড়িতে বিএনপির এক উঠান বৈঠকে জামায়াত সম্পর্কে যা বলেছি, তা ছিল অনিচ্ছাকৃত ও মুখ ফসকে বলা মন্তব্য (স্লিপ অব টাং)। আমি এ জন্য দুঃখিত ও অনুতপ্ত।’

তিনি বিএনপি ও জামায়াতের সব পর্যায়ের নেতা-কর্মীদের ধৈর্য ধারণ ও পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!