× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৬, ২০২৫, ০৯:২৫ পিএম

দুদকের মামলায় যবিপ্রবির সাবেক ভিসি কারাগারে

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৬, ২০২৫, ০৯:২৫ পিএম

যবিপ্রবির সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুস সাত্তার। ছবি- রূপালী বাংলাদেশ

যবিপ্রবির সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুস সাত্তার। ছবি- রূপালী বাংলাদেশ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুস সাত্তারকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৬ জুন) যশোর আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম।

জানা গেছে, অবৈধভাবে নিয়োগ দেওয়া ও সরকারের ৬১ লাখ ৩১ হাজার ৭৩২ টাকা লোপাটের অভিযোগ ওঠে যবিপ্রবির সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুস সাত্তারের বিরুদ্ধে। 

পরে ২০২৩ সালের ২১ আগস্ট আব্দুস সাত্তারসহ তিন জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন দুদক যশোরের তৎকালীন উপ-পরিচালক আল-আমিন। 

মামলার অপর দুই আসামি হলেন, যবিপ্রবির উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুর রউফ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক উপ-উপাচার্য ড. কামাল উদ্দিন। মামলার তদন্ত শেষে উল্লিখিতদের অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করে দুদক। 

সোমবার (১৬ জুন) ওই মামলার ধার্য তারিখে হাজির হয়ে সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুস সাত্তার জামিনের আবেদন জানান। বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মামলার অপর দুই আসামি জামিনে রয়েছেন বলে জানা গেছে। 
 

রূপালী বাংলাদেশ

Link copied!