× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ০৭:২২ পিএম

অজ্ঞান করে জামালপুরে অটো ছিনতাই, হাসপাতালে চালক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ০৭:২২ পিএম

ভুক্তভোগী অটো চালক স্বপন মিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

ভুক্তভোগী অটো চালক স্বপন মিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে এক অটো চালককে অজ্ঞান করে তার অটো রিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া দ্বিতল জামে মসজিদের সামনে সরিষাবাড়ী-জামালপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী অটো চালক স্বপন মিয়া (৩৫) উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দের পাড়া গ্রামের বাসিন্দা। 

জানা গেছে, প্রতিদিনের মতো স্বপন মিয়া অটো চালিয়ে যাত্রী পরিবহন করছিলেন। হঠাৎ কয়েকজন অজ্ঞাত পরিচয় যাত্রী সরিষাবাড়ী হাসপাতাল থেকে সানাকৈর যাওয়ার কথা বলে তার অটোতে ওঠেন। পথিমধ্যে তারা কৌশলে স্বপনকে একটি নেশাজাতীয় সিগারেট খাওয়ান।

স্বপন মিয়া অজ্ঞান হয়ে পড়লে চক্রটি তাকে রাস্তায় ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে এক ভ্যানচালক রাস্তার পাশে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

এ ঘটনায় স্বপনের পরিবার সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দ্রুত অটোটি উদ্ধারের দাবি জানিয়েছেন।

সরিষাবাড়ী থানার ওসি রাশেদুল ইসলাম (রাশেদ) জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!