× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ১১:১৫ পিএম

স্বেচ্ছাসেবক দলের কর্মী হত্যা, বিএনপির ১১ নেতাকর্মী কারাগারে 

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ১১:১৫ পিএম

লক্ষ্মীপুরে বিএনপির ১১ নেতা-কর্মী কারাগারে পাঠানো হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ 

লক্ষ্মীপুরে বিএনপির ১১ নেতা-কর্মী কারাগারে পাঠানো হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ 

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মী জসিম উদ্দিন বেপারীকে হত্যার মামলায় বিএনপির ১১ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহিন উদ্দিন জামিন নামঞ্জুর করে এ রায় দেন। 

কারাগারে পাঠানো আসামিদের মধ্যে রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তফা গাজী ও উপজেলা কৃষক দলের বহিষ্কৃত সদস্য সচিব শামীম গাজীসহ ১১ জন। তারা সবাই উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৭ এপ্রিল কৃষক দল নেতা শামীম গাজী ও বিএনপি নেতা মোস্তফা গাজীর লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় একইদিন বিএনপি কর্মী সাইজ উদ্দিন দেওয়ান ও আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৪ এপ্রিল স্বেচ্ছাসেবক দলের কর্মী জসিম উদ্দিন ঢাকার একটি হাসপাতালে মারা যান। 

জসিম হত্যার ঘটনায় তার বাবা ফজল করিম বাদী হয়ে মোস্তফা গাজী ও শামীম গাজীসহ ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০ জনকে আসামি করে রায়পুর থানায় মামলা করেন। এ ছাড়া ৯ এপ্রিল নিহত সাইজ উদ্দিনের ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে বিএনপি নেতা ফারুক কবিরাজ ও তার ভাই মেহেদী কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আসামিপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম হাওলাদার।

তিনি বলেন, আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। তাদের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালতে জামিন আবেদন করেন। বিচারক আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

প্রসঙ্গত, ২২ এপ্রিল রাজধানীর একটি ভবন থেকে অভিযান চালিয়ে জসিম হত্যা মামলায় এজাহারভুক্ত ১৪ আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। তারা কারাগারেই আছেন।

Link copied!