× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ১১:৫৩ পিএম

এবার সীমান্তে মাইন বিস্ফোরণে মায়ানমারের নাগরিকের পা বিচ্ছিন্ন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ১১:৫৩ পিএম

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবককে ঘিরে স্থানীয়রা। ছবি- সংগৃহীত

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবককে ঘিরে স্থানীয়রা। ছবি- সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে মায়ানমারের এক নাগরিক গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (২৩ জুন) বিকেল ৪টার দিকে চাকমার কাটা এলাকার ৩৫ নম্বর সীমান্ত পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহত যুবকের নাম তং চং গ্যা (১৯)। তিনি মায়ানমারের মিডাক গ্রামের রাখাইন সম্প্রদায়ের লোক।  

জানা গেছে, তিনি চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তে পুঁতে রাখা মাইনে পা দেন, এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মায়ানমারের সেনাবাহিনী এবং আরাকান আর্মি রোহিঙ্গা বিদ্রোহীদের প্রতিরোধে সীমান্ত এলাকায় স্থলমাইন ও বিস্ফোরক পুঁতে রাখে, যার কারণে প্রায়ই হতাহতের ঘটনা ঘটছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাশরুরুল বিষয়টি নিশ্চিত করেছেন।

Link copied!