× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০৭:০৬ পিএম

২৩ বছর ‘সোর্স’ সেজে মাদক ব্যবসা, শেষমেশ পুলিশের জালে

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০৭:০৬ পিএম

মাদক ব্যবসায়ী ইফসুফ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি- রূপালী বাংলাদেশ

মাদক ব্যবসায়ী ইফসুফ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি- রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের বড়লেখার সীমান্তবর্তী দুর্গম এলাকায় রাতের অন্ধকারে অভিযান চালিয়ে ১২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ গ্রাম গাঁজাসহ ইফসুফ উদ্দিন (৫৩) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) রাতে বড়লেখা থানার এসআই সুব্রত কুমার দাসের নেতৃত্বে পুলিশ দল প্রায় দেড় ঘণ্টা ওঁৎ পেতে থেকে ইফসুফ উদ্দিনের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ইফসুফ উদ্দিন বড়লেখা উপজেলার ষাটমারপাড় গ্রামের মৃত শরবত আলীর ছেলে।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেপ্তার ইউসুফ উদ্দিন একজন পেশাদার মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এই অভিযানে তার বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, ইফসুফ উদ্দিন দীর্ঘ ২৩ বছর ধরে সরকারের একটি গোয়েন্দা বাহিনীর ‘সোর্স’ হিসেবে কাজ করতেন। তবে এই পরিচয়ের আড়ালে তিনি নিজেই মাদক পাচারে জড়িয়ে পড়েন। 

এলাকার বিভিন্ন ব্যক্তিকে সোর্স পরিচয়ে হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। একসময় তিনি নিজ এলাকাতেই চিহ্নিত মাদক ব্যবসায়ি হিসেবে পরিচিত হয়ে ওঠেন।

বুধবার (২৫ জুন) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!