× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ১২:৩৭ পিএম

শেরপুরের ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ১২:৩৭ পিএম

শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি- রূপালী বাংলাদেশ

শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি- রূপালী বাংলাদেশ

শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকানের প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

সোমবার (৩০ জুন) ভোররাতে ঝগড়ারচর দক্ষিণ বাজারের মুরাদ স্টোর, শিহাব স্টোর ও অনু স্টোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দোকানের মালিক বিল্লাল মিয়া জানান, ‘ভোরবেলায় ঘুমে থাকায় বাজারের লোকজনের কাছ থেকে জানতে পারি আমাদের দোকানে আগুন লেগেছে। দ্রুত দোকানে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, আমরা কিছুই বের করতে পারিনি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা প্রায় দুই ঘণ্টা পর এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আমাদের সব মালামাল ও দোকানঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এই ঘটনায় সবকিছু হারিয়ে আমরা এখন নিঃস্ব।’

এ বিষয়ে শ্রীবরদী ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার আশরাফ হোসেন জানান, ‘সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে শ্রীবরদী ও বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাজারের আশপাশে কোনো পুকুর না থাকায় আগুন নেভাতে আমাদের খুব বেগ পেতে হয়।’

Link copied!