× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৮:৩৭ পিএম

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৮:৩৭ পিএম

ব্যবসায়ী সাহেব আলী। ছবি- সংগৃহীত

ব্যবসায়ী সাহেব আলী। ছবি- সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সাহেব আলী (৫৩) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে খুন হয়েছেন। 

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামার গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেব আলী এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১২টার দিকে তিনি মারা যান।

নিহতের ছেলে মো. জয়নাল অভিযোগ করেন, জমি-জমা ব্যবসার কারণে তার বাবাকে হত্যা করা হয়েছে। এর আগেও তাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

সিরাজদিখান থানার ওসি হাবিবুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলছে।

Link copied!