× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০৮:৩৭ এএম

কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই হোটেলকে জরিমানা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০৮:৩৭ এএম

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা দুই হোটেলকে জরিমানা করেন। ছবি- রূপালী বাংলাদেশ

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা দুই হোটেলকে জরিমানা করেন। ছবি- রূপালী বাংলাদেশ

লালমনিরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণের অভিযোগে দুই হোটেলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কালীগঞ্জ শাখার সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কাকিনা চাঁপারতল এলাকার ঢাকা হোটেলকে ৫ হাজার টাকা এবং মুসকান হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা। অভিযানের সময় ক্যাব-কালীগঞ্জের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সভাপতি সেজ্জাদুল ইসলাম শীষ।

অভিযান শেষে ইউএনও জাকিয়া সুলতানা সাংবাদিকদের বলেন, নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত এবং ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলার বিরুদ্ধে আমাদের এ অভিযান নিয়মিত চলবে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!