× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১১:৫৩ পিএম

পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না দেওয়ায় নিজেকে শেষ করে দিলেন তাজুল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১১:৫৩ পিএম

আত্মহত্যা করা যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি- রূপালী বাংলাদেশ

আত্মহত্যা করা যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি- রূপালী বাংলাদেশ

পছন্দের মেয়ের সঙ্গে পরিবার থেকে বিয়ে না দিতে চাওয়ায় গাজীপুরে তাজুল ইসলাম (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজেন্দ্রপুর উত্তর গজারিয়াপাড়া এলাকার মানিকদিঘি পুকুরপাড়ে একটি লিচু গাছে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

তাজুল ইসলাম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নোহাই টিলা গ্রামে হোসেন ইসলামের (৪৫) ছেলে। তিনি গাজীপুরে প্রাণ কোল্ডস্টোর ডিপোতে গাড়িতে মালামাল লোড-আনলোডের কাজ করতেন।

তাজুল ইসলামের পরিবারের আহাজারি। ছবি- রূপালী বাংলাদেশ

নিহতের বোন জামাই আরিফ জানান, ‘রাতের ডিউটি শেষে সকালে বাসায় ফিরে তাজুল জানায়, সে একটি মেয়েকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। কিন্তু পরিবারের সদস্যরা আপাতত বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত জানায় এবং বিয়ের জন্য গ্রামের বাড়িতে ফিরে যেতে বলেন। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং দুপুরে গাছের সঙ্গে ফাঁস দেয়।’

তাজুলের মামা বিল্লাল হোসেন বলেন, ‘আমি গ্রামে ছিলাম। আজ গাজীপুরে এসে জানতে পারি আমার ভাগ্নে আত্মহত্যা করেছে।’

গাজীপুরের রাজেন্দ্রপুরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া যুবকের মরদেহ। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার এসআই মনির হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারার হতাশা থেকেই তাজুল আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

জিএমপি সদর থানার ওসি মেহেদী হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!