× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৩:০১ পিএম

চুয়াডাঙ্গায় ৮ কেজি ভারতীয় রুপা জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৩:০১ পিএম

দামুড়হুদা থানা। ছবি- সংগৃহীত

দামুড়হুদা থানা। ছবি- সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সীমান্তে ৮ কেজি ৯০০ গ্রাম ভারতীয় দানাদার রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঈশাড়ার মোড় এলাকায় এ অভিযান চালিয়ে এই রুপা জব্দ করা হয়।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চোরাকারবারিরা বিপুল পরিমাণ রূপা পাচার করবে।

বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ৯৬ নম্বরের কাছাকাছি ঈশাড়ার মোড়ে অবস্থান নেন। অভিযানের সময় মোটরসাইকেলযোগে আসা দুই সন্দেহভাজন ব্যক্তিকে থামার নির্দেশ দেয় বিজিবি। তাদের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পাটক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে গেলে বিজিবি মোটরসাইকেলটি তল্লাশি করে।

মোটরসাইকেলের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ভারতীয় দানাদার রুপা উদ্ধার করা হয়।

এ ঘটনায় নায়েব সুবেদার মো. আব্দুস সাত্তার বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জব্দ হওয়া রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

Link copied!