× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ১১:১৭ পিএম

দাবা চ্যাম্পিয়ন মুনতাহার পাশে তারেক রহমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ১১:১৭ পিএম

দাবা চ্যাম্পিয়ন মুনতাহার পাশে তারেক রহমান। ছবি- রূপালী বাংলাদেশ

দাবা চ্যাম্পিয়ন মুনতাহার পাশে তারেক রহমান। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের অনূর্ধ্ব ১২ ইয়ুথ দাবা চ্যাম্পিয়ন সিদরাতুল মুনতাহার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে শহরের চাষাঢ়ায় মুনতাহার বাড়িতে গিয়ে তার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তুলে দেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।

মুনতাহা আগামী ১৮ সেপ্টেম্বর কাজাকিস্তানে অনুষ্ঠিতব্য ফিদে মাস্টার দাবা ওয়ার্ল্ড টুর্নামেন্টে অংশ নেবেন। আর্থিক সংকটে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়লে বিষয়টি জানার পর তারেক রহমান সহযোগিতার নির্দেশ দেন।

আমিনুল ইসলাম বলেন, প্রতিভাবান খেলোয়াড়দের পাশে দাঁড়াতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। শিগগিরই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে সারা দেশে প্রতিভা অন্বেষণ কার্যক্রম চালু করা হবে।

সহযোগিতা পেয়ে মুনতাহা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি তার স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে এবং সবার দোয়া নিয়ে তিনি টুর্নামেন্টে ভালো ফল করার প্রত্যাশা করেন।

Link copied!