× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ১২:৪০ পিএম

ইউনিয়ন বিএনপির সম্পাদক হলেন উপদেষ্টা মাহফুজ আলমের বাবা 

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ১২:৪০ পিএম

উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চুর সাথে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি- সংগৃহীত

উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চুর সাথে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি- সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু।

সদস্যদের ভোটের মাধ্যমে তিনি এ পদে নির্বাচিত হন। মোরগ প্রতীকে তিনি ২৬৬ ভোট পেয়েছেন। এর আগেও তিনি ইছাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। 

ওই ইউনিয়নে সভাপতি পদে জয়ী হন মো. অলি উল্যা। ছাতা প্রতীকে তিনি ২৫৫ ভোট পেয়েছেন। আর সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সম্রাট মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন ৪৫৩ জন ভোটার ভোট প্রয়োগ করেন।

প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এল রহমান প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!