× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৩:৫৪ পিএম

র‍্যাবের ধাওয়ায় নদীতে ঝাঁপ, মাদক কারবারির মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৩:৫৪ পিএম

কামারখন্দ থানা গেইট।  ছবি- সংগৃহীত

কামারখন্দ থানা গেইট। ছবি- সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র‌্যাবের সদস্যদের দেখে নদীতে ঝাঁপ দেন মাদক মামলার এক আসামি। পরে হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামে ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে বলে জানান কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ। মৃত ২৪ বছর বয়সী শাওন রেজা ওই গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি আব্দুল লতিফ বলেন, রোববার সন্ধ্যায় র‌্যাব ১২ একটি দল মাদক উদ্ধারে ওই এলাকায় অভিযানে যায়। ওই সময় শাওন তাদের দেখে পালাতে গিয়ে বাড়ির পাশের ফুলজোড় নদীতে ঝাঁপ দেয়। সেখান থেকে উদ্ধারের পর কামারখন্দ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাওন রেজার বিরুদ্ধে আগের একটি মাদক মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!