× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১১:২১ পিএম

জুলাই বিপ্লবের চেতনাকে বৃথা যেতে দেওয়া হবে না: অ্যাটর্নি জেনারেল

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১১:২১ পিএম

বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি- রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি- রূপালী বাংলাদেশ

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘জুলাই বিপ্লবের চেতনাকে বৃথা যেতে দেওয়া হবে না। একটি সাংবিধানিক কাঠামো গড়ে তোলা হবে, যেখানে থাকবে ন্যায়বিচার এবং ভোটাধিকার।’

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। রাজশাহী আইনজীবী সমিতির ভবনে আয়োজিত এই সভায় অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের উদ্দেশে পরামর্শমূলক বক্তব্য দেন।

তিনি আরও বলেন, ‘সরকারিভাবে আইনজীবীদের জন্য উন্নতমানের প্রশিক্ষণের ব্যবস্থা ও সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে সরকার ইতোমধ্যে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে।’

গুম-খুন প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দীর্ঘ এক বছরে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি। ৭১ ও ২৪ জুলাই সংঘর্ষিক নয়, বরং ৭১-এর ধারাবাহিকতায় ২৪ এসেছে। অতীতে যারা খুন-গুমের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিচার হবে।’

সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, পিপি মাইনুল আহসান পান্না, আলী আশরাফ মাসুম, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ও মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম।

আইনজীবী ইমতিয়ার মাসরুর আল আমীনের সঞ্চালনায় সভামঞ্চে উপস্থিত ছিলেন রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক জমসেদ আলী এবং পিপি রইসুল ইসলাম।

Link copied!