× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১২:১৬ পিএম

খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ও ঢাকা সড়কে অবরোধ শিথিল

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১২:১৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঢাকা-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরোধ শিথিল করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে জুম্ম ছাত্র জনতার ফেসবুক পেইজ থেকে অবরোধ চলাকালে সংঘর্ষে আহতদের চিকিৎসা ও নিহতদের সৎকার কাজের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

তবে অন্যান্য সড়কে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী অবরোধ কার্যক্রম বহাল থাকবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জুম্ম-ছাত্র জনতার মিডিয়া সেল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংঘর্ষে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা থেকে একটি চিকিৎসক দল খাগড়াছড়িতে পৌঁছাবে। তাদের যাতায়াতে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বস্তরের সহযোগিতা কামনা করেছে জুম্ম-ছাত্র জনতার মিডিয়া সেল।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে শনিবার থেকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়।

Link copied!