× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা ও পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০৬:৫৮ পিএম

পাথরঘাটায় হরিণের মাথাসহ ৪০ কেজি মাংস উদ্ধার

বরগুনা ও পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০৬:৫৮ পিএম

পাথরঘাটায় হরিণের মাথাসহ ৪০ কেজি মাংস উদ্ধার। ছবি- রূপালী বাংলাদেশ

পাথরঘাটায় হরিণের মাথাসহ ৪০ কেজি মাংস উদ্ধার। ছবি- রূপালী বাংলাদেশ

বরগুনার পাথরঘাটার চরদুয়ানী এলাকায় অভিযান চালিয়ে পাচারকালে দুটি মাথাসহ তিনটি বস্তায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে নৌ-পুলিশ।

বুধবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চরদুয়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাপ্তারখাল নামক এলাকা থেকে এসব হরিণের মাংস ও মাথা উদ্ধার করা হয়। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এই সময় চরদুয়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাপ্তারখাল এলাকায় পাচারের সময় দুটি মাথাসহ তিনটি বস্তায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত পাচারকারীরা পালিয়ে যায়।

এসআই মো. সাইফুল ইসলাম বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। পরে স্থানীয় বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে জব্দ করা হরিণের মাংস কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।’

তিনি জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Link copied!