× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০৬:৩১ পিএম

লালপুরে বৃদ্ধার মৃত্যুরহস্য নিয়ে ধোঁয়াশা

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০৬:৩১ পিএম

লালপুর থানা।     ছবি- সংগৃহীত

লালপুর থানা। ছবি- সংগৃহীত

নাটোরের লালপুরে হাজেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রামে এ ঘটনা ঘটে। মৃত হাজেরা বেগম ওই গ্রামের মৃত লোকমান আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রান্নার প্রস্তুতি নিতে হাজেরা বেগমের পুত্রবধূ নুরজাহান বেগম রান্নাঘরে গেলে দেখেন, হাজেরা বেগম রান্নাঘরের বাঁশের তীরের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলে আছেন। এ সময় তার পা মাটিতে ছোঁয়া ও মুখে রক্তের দাগ লক্ষ্য করা যায়।

এলাকাবাসির খবর দিলে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

লালপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!