× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০২:০১ পিএম

ট্রাকচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০২:০১ পিএম

ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ছবি- সংগৃহীত

ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ছবি- সংগৃহীত

মেহেরপুরে ট্রাকচাপায় ফারহানা ওয়াহেদা (২২) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-ষোলমারী সড়কের ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা ওয়াহেদা শহরের পেয়াদা পাড়ার বাসিন্দা। তার স্বামী রাইহানুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে তিনি স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি রামদাসপুর যাচ্ছিলেন। পথে ফতেপুর ইটভাটার কাছে একটি ট্রাককে অতিক্রম করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ইটের স্তূপে পড়ে যান দুজনই। এ সময় পেছনে থাকা ফারহানা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

রাইহানুল ইসলাম আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। পরিবার ময়নাতদন্তে রাজি নয়-লিখিত আবেদন পেলে লাশ হস্তান্তর করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!