× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৭:৩৫ পিএম

শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৭:৩৫ পিএম

মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর নৌ থানাধীন শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ের বন্দর ঘাট এলাকা থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে সদর নৌ থানায় খবর দেয়। পরে সদর নৌ থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহত যুবকের বয়স আনুমানিক ১৯ বছর। মরদেহটি ছিল বিবস্ত্র অবস্থায়।

সদর নৌ থানার ওসি এ. কে. এম. আমিনুল হক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তবে তা শনাক্তের চেষ্টা চলছে।

Link copied!