× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০১:১৮ পিএম

সীতাকুণ্ডে মানসিক প্রতিবন্ধীকে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে হত্যা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০১:১৮ পিএম

ছবি:  রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে এক মানসিক প্রতিবন্ধীকে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে এই নির্মম ঘটনা ঘটে।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ঘুমন্ত অবস্থায় মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে ওই যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জানা যায়, মীরেরহাট বাজারের ভেতর দক্ষিণ পাশে পাকা মেঝেতে বেলাল হোসেনের রক্তাক্ত অবস্থায় কম্বল মোড়ানো নিথর দেহ পড়ে আছে। গাছের টুকরা দিয়ে পেটানোর কারণে কান ছিঁড়ে গেছে। পাশেই পড়ে ছিল তার ব্যবহৃত জুতা।

ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় বেলালকে মাথায় গাছের টুকরা দিয়ে জখম করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল থেকে সরে যায়।

নিহত যুবক হলো মীরেরহাট বাজারের দক্ষিণ পাশে জয়নাল উকিলের বাড়ির পাশে আবুল কালামের ছেলে বেলাল হোসেন(৩২)।

স্থানীয়রা জানান, বাজারে প্রায়ই চোর-ডাকাতির ঘটনা ঘটে। কিন্তু চোর ডাকাতের অপকর্মের একমাত্র বাধা ছিল বেলাল। যার কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

মানসিক প্রতিবন্ধী হলেও সবাইকে চিনত সে। রাতের বেলায় থাকত বাজারের মধ্যে। যার কারণে বাজারের নৈশপ্রহরীর পাশাপাশি রাতের বেলায় বাজারে ঘুরে ঘুরে চিৎকার করে বাজার পাহারা দিত। সে কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সীতাকুণ্ড মডেল থানার (ওসি) মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!