× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৯:৩৬ এএম

ঐক্যবদ্ধভাবে শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী ও আধুনিক করতে হবে: মিঠু

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৯:৩৬ এএম

নাসির উদ্দিন আহমেদ মিঠু। ছবি:  রূপালী বাংলাদেশ

নাসির উদ্দিন আহমেদ মিঠু। ছবি: রূপালী বাংলাদেশ

মৌলভীবাজার-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করে গড়ে তুলতে হবে। উপজেলার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নানা সীমাবদ্ধতা ও সমস্যার মধ্যেও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে, কিন্তু এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে।

শনিবার (১৫ নভেম্বর) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বিদ্যমান সমস্যা সম্পর্কে অবহিতকরণ ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‌

মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলীর সভাপতিত্বে এবং ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় মিঠু বলেন, স্কুলের প্রধান শিক্ষকরাই প্রতিষ্ঠানের প্রধান নীতি-নির্ধারক ও দিকনির্দেশক।

তাই সমস্যাগুলো সরাসরি তুলে ধরে বাস্তবসম্মত সমাধানের পথ বের করতে প্রধান শিক্ষকরদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। সবাই মিলে আন্তরিক হয়ে কাজ করলে জুড়ীর প্রতিটি বিদ্যালয় শিক্ষার মানোন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোঃ লিয়াকত আলী খাঁন, হযরত শাহখাকী (র:) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের অধ্যক্ষ ফারহানা সাম‌ছি চৌধুরী, শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ তাজুর রহমান, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি দাশ, হাজী সোনা মিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাহিদুজ্জামান, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিশ চন্দ্র দাশ, সাগরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার, কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান প্রমূখ।

রূপালী বাংলাদেশ

Link copied!