× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৬:২৯ এএম

সকাল থেকে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৬:২৯ এএম

সকাল থেকে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জয়পুরহাট শহরজুড়ে সকাল থেকে পরবর্তী ৯ ঘণ্টা টানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

জানা গেছে, শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

গত ২৪ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নেসকোর জয়পুরহাট বিক্রয় ও বিতরণ বিভাগ। নেসকোর নির্বাহী প্রকৌশলী সুমন সুত্রধর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাগরিকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে-জয়পুরহাট ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। নেসকো জয়পুরহাট দপ্তরের আওতাধীন সকল এলাকা এই সময়সূচির অন্তর্ভুক্ত থাকবে।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ সম্পন্ন হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!