× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৪:২৭ পিএম

মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফ কর্মী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৪:২৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে রিপন ত্রিপুরা (১৯) নামে পাহাড়ের অনিবন্ধিত আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ-এহ সহকারী কালেক্টরকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১টি ওয়াকিটকি, ২টি মোবাইল ফোন, ১টি চাঁদা আদায়ের রশিদ বই ও নগদ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা সেনা জোনের একটি বিশেষ টহলদল মাটিরাঙ্গা পৌরসভার রসুলপুর রাবার বাগান নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালানা করে তাকে আটক করে।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহিম আধহাম বলেন, জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত সামগ্রীসহ সেনাবাহিনীর হাতে আটক রিপন ত্রিপুরাকে শনিবারের বিকাল সাড়ে ৩টার দিকে মাটিরাঙ্গা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!