চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
শনিবার (২৯ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে তাকে আটক করা হয়। আটক আব্দুর রাজ্জাক একই এলাকার মৃত জেহের আলীর ছেলে।
বিজিবি জানিয়েছে, শনিবার রাতে বিজিবির দর্শনা ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে টহলে বের হন। এ সময় জয়নগর সীমান্ত পথে রাজ্জাককে ভারতের দিকে অনুপ্রবেশের চেষ্টা করতে দেখে তাকে আটক করে।
ওই রাতেই তাকে দর্শনা থানায় হস্তান্ত করা হয়। এ ঘটনায় হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দর্শনা থানায় মামলা দায়ের করেন।
দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) সুলতান মাহমুদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃত রাজ্জাককে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন