বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় খুলনায় পাইকগাছায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার লস্কর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিনাজ বাজারে এ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাম্মাদের সভাপতিত্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: তুষার কান্তি মণ্ডল, মোস্তফা মোড়ল, মেসের আলী সানা, মোস্তাকিম গাজী, নজরুল ইসলাম, মুরশীদ কাজী, আলামিন সোনা, মোবারক মোড়ল, বাবু সরদার, মুক্তার সরদার, জসীমউদ্দীন, মুজিবর গাজী, রশিদ ঢালী, ডা. গোবিন্দ, পরিতোষ মণ্ডল, মালেক সানা ও মনোজিৎ মণ্ডল।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোজাম্মেল হক এবং গীতা পাঠ করেন ডা. বিষ্ণুপদ মণ্ডল।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন