× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০১:৩৪ পিএম

মাটি কাটার অভিযোগে জরিমানা 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০১:৩৪ পিএম

মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলা লক্ষিন্দর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পিপলস পোল্ট্রি ফার্ম সংলগ্ন সিদ্দিকখালী রোডে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।

এ সময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মো. সাত্তার মিয়া নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুসারে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জাহিদুর রহমান জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে ফসলি জমি এবং রাস্তাঘাট ধ্বংসের অপরাধ প্রতিরোধের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

দণ্ড প্রদানের পাশাপাশি অভিযানে জব্দকৃত মাটি স্থানীয় জনকল্যাণে ব্যবহারের জন্য সলিং বাজার জামে মসজিদ কমিটির কাছে হস্তান্তরের নির্দেশনা প্রদান করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!