× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৮:৫২ এএম

জুতার ফিতায় ঝুলে ছিল কিশোর মিল্টনের লাশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৮:৫২ এএম

পরিত্যক্ত ক্যাফেতে কিশোরের  লাশ জুলে ছিলো।  ছবি- সংগৃহীত

পরিত্যক্ত ক্যাফেতে কিশোরের লাশ জুলে ছিলো। ছবি- সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে মিল্টন (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তারানগর ইউনিয়নের সিরাজনগর বিলের পূর্ব পাশের একটি পরিত্যক্ত ক্যাফে থেকে লাশটি উদ্ধার করা হয়।

মিল্টন সিরাজনগর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মাজহারুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি জুতার কারখানায় কাজ করতেন।

প্রতিবেশীরা জানান, বুধবার সন্ধ্যায় কাজের উদ্দেশে বেরিয়ে গিয়ে আর বাড়ি ফেরেনি মিল্টন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এক ব্যক্তি পরিত্যক্ত ক্যাফেতে জুতার ফিতায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হচ্ছে। লাশে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে, কিশোরটি হতাশাগ্রস্ত ছিল।

লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!