× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:০৩ এএম

গুলিবিদ্ধ বাংলাদেশির মরদেহ ফেরত দিল ভারত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:০৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী সীমান্তের ওপারে নদী থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি যুবক তসিকুল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে ভারত। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুরটেক সীমান্ত দিয়ে মরদেহটি ফেরত দেওয়া হয়।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এবং সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তাঁরা জানান, বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে তসিকুল ইসলামের মরদেহ হস্তান্তর করে। এর আগে বিজিবি-বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশের পক্ষে পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ মরদেহ গ্রহণ করেন। তিনি জানান, তসিকুলের ডান কাঁধ থেকে বুকে ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে। রাতেই মরদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্তের ওপারে ভারতের ভাগীরথী নদী থেকে তসিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ।

তসিকুল বাখেরআলী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। তিনি কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান বলে জানা গেছে। তবে কীভাবে এবং কার গুলিতে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি বিজিবি।

রূপালী বাংলাদেশ

Link copied!