× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:৪১ এএম

নওগাঁর মাঠগুলোতে গভীর নলকূপের ঝুঁকি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:৪১ এএম

নওগাঁয় অনিরাপদভাবে স্থাপন করা হয়েছে গভীর নলকূপ।  ছবি- সংগৃহীত

নওগাঁয় অনিরাপদভাবে স্থাপন করা হয়েছে গভীর নলকূপ। ছবি- সংগৃহীত

নওগাঁর মাঠগুলো এখন ঝুঁকিপূর্ণ, অনিরাপদভাবে স্থাপন করা হয়েছে অসংখ্য গভীর নলকূপ। নদী-খালে পানি না থাকায় কৃষকরা ভূগর্ভস্থ পানি পেতে দেড়শ থেকে দুইশ ফুট গভীর কূপ খনন করছেন। তবে এসব কূপ প্রায়ই অরক্ষিত থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

নলকূপ স্থাপন করা কৃষকরা জানান, এসব নলকূপ বাড়ির পাশে হলে সমস্যা হতো। এখানে ফাঁকা মাঠ তো তাই তেমন কোনো সমস্যা হওয়ার কথা না।

নওগাঁর বরেন্দ্র উন্নয়নের নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম জানান, যেহেতু এটা একটা গভীর কূপ, তাই এটার মুখ যদি খুলে রাখে তাহলে অবশ্যই দুর্ঘটনা ঘটবে। এটা তো একটা ফাঁদ।

নিরাপত্তার বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলে ফায়ার সার্ভিসের কেউ কথা বলেননি।

প্রসঙ্গত, রাজশাহী বিভাগের জেলাগুলোতে সব মিলিয়ে গভীর নলকূপ আছে প্রায় ৪ লাখ। এর মধ্যে যেগুলো অকার্যকর, সেগুলোর বেশির ভাগই রয়েছে অনিরাপদ।

রূপালী বাংলাদেশ

Link copied!