চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ সড়কে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে আটক করেছে র্যাব-৭।
র্যাব-৭ চট্টগ্রাম কর্তৃক পরিচালিত এ অভিযানে ১৭,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন : কক্সবাজার পৌরসভার মোহাম্মদ কাশেমের মেয়ে ছবুরা খাতুন, কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তাহেরা বেগমের মেয়ে রহিমা বেগম।
আনোয়ারা থানার ওসি জুনায়েদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাব-৭ এর একটি টিম আনোয়ারা এলাকা থেকে ইয়াবাসহ দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে শনিবার (১৩ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন