× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:২০ এএম

সাংবাদিকের দায়িত্ব পালনে বাধা, ক্যামেরা ভাঙচুর ও হেনস্তা

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:২০ এএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

লালমনিরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা ও সরঞ্জাম ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সংঘর্ষের খবর সংগ্রহ ও ভিডিও ধারণকালে স্টার নিউজ ও দৈনিক নয়া দিগন্তের লালমনিরহাট জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ লাভলুর ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদ সংগ্রহের সময় কয়েকজন ব্যক্তি সাংবাদিক লাভলুর কাজে বাধা প্রদান করে। একপর্যায়ে তারা তার ওপর চড়াও হয়ে ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে এবং তাকে হেনস্তা করে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হামলা। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মো. আবু সিদ্দিক বলেন, ভুক্তভোগী সাংবাদিক লিখিত অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দোষীদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!