× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৭:৫৬ পিএম

রাকিব আল হাসানের বাবাকে ধরে নিয়ে গেছে ডিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৭:৫৬ পিএম

অ্যাক্টিভিস্ট, চিকিৎসক ও লেখক রাকিব আল হাসান

অ্যাক্টিভিস্ট, চিকিৎসক ও লেখক রাকিব আল হাসান

অ্যাক্টিভিস্ট, চিকিৎসক ও লেখক রাকিব আল হাসানের বাবা আবুল কালাম আজাদকে গোয়েন্দা পুলিশ হেফাজতে নিয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম উপজেলার যমুনা বিস্কুট ফ্যাক্টরি থেকে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো. ছালাম।

এদিকে সন্ধ্যায় অ্যাক্টিভিস্ট, চিকিৎসক ও লেখক রাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘আমার আব্বু আবুল কালাম আজাদকে কিছুক্ষণ আগে ওনার অফিস যমুনা বিস্কুট ফ্যাক্টরি, লাকসামে দুই ব্যক্তি এসে ডিবি পরিচয়ে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর থেকে ওনার ফোন বন্ধ পাচ্ছি। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মিডিয়াসহ সবার সহযোগিতা কামনা করছি।’

তিনি লেখেন, ‘আপডেট: ওনাকে কুমিল্লা ডিবি অফিসে নিয়ে নেওয়া হয়েছে। এখন তারা জোরপূর্বক মামলা দিতে চাচ্ছে এবং আত্মীয় স্বজনদের ইঙ্গিত দিচ্ছে, টাকা দিলে ছেড়ে দেওয়া হবে। আমি বলে দিয়েছি, এক টাকাও যেন কাউকে না দেওয়া হয়।’

এ বিষয়ে জানতে চাইলে এসআই মো. ছালাম বলেন, ‘ডিবি তাকে এনেছে। তবে কেন এনেছে তা আমি বলতে পারছি না। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানবেন এই বিষয়ে।’

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রূপালী বাংলাদেশকে জানান, ‘তিনি আমাদের হেফাজতে আছেন। তার বিরুদ্ধে পুলিশের নামে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ রয়েছে। সেই সাথে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথেও জড়িত।’
 

রূপালী বাংলাদেশ

Link copied!