× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৫:৪৩ এএম

হাদির বাড়ির চুরি, সম্পৃক্ততার সন্দেহে ৩ যুবক আটক

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৫:৪৩ এএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ঝালকাঠির নলছিটি শহরের পৈত্রিক বাসায় চুরির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নলছিটি পৌর এলাকার খাসমহল এলাকার কুদ্দুস মাঝির ছেলে রাসেল মাঝি, নাসির সরদারের ছেলে রাসেল সরদার এবং আব্দুল বারেক বেপারীর ছেলে সাইফুল।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে পানির ট্যাংকির সামনে দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি। খবর পেয়ে ওই দিনই বিকেলে তার স্বজনরা ঢাকার উদ্দেশে রওনা হন। এ সময় নলছিটির বাসাটি ফাঁকা ছিল।

শুক্রবার দিবাগত রাত, অর্থাৎ শনিবার ভোর আনুমানিক পাঁচটার দিকে বাসার দক্ষিণ পাশের একটি জানালার গ্রিল ভেঙে চোরের দল ভেতরে প্রবেশ করে।

পরে তারা বাসার স্টিল আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও কাপড়চোপড় নিয়ে পালিয়ে যায়।

সকালে প্রতিবেশীরা বাসার জানালা ভাঙা দেখতে পেয়ে বিষয়টি হাদির বড় বোন জান্নাতি ওসমানকে জানান। তিনি নান্দিকাঠি গ্রামে বসবাসরত আরেক বোন ফাতেমা বেগমকে খবর দেন। পরে ফাতেমা বেগম বাসায় এসে তালা খুলে দেখতে পান জানালার গ্রিল ভাঙা, স্টিল আলমারি খোলা এবং ঘরে থাকা নগদ টাকা ও কাপড়চোপড় নেই।

ফাতেমা বেগম জানান, ওই বাসায় তার ছোট বোন মাছুমা বেগম ও ভগ্নিপতি বসবাস করতেন। শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তারা ঢাকায় চলে যান। এ সময় বাসা খালি থাকায় চোরেরা জানালার গ্রিল ভেঙে আলমারি খুলে মালামাল চুরি করে নেয়।

নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান, চুরির ঘটনায় এখনো ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। তবে গ্রেপ্তার তিন যুবকের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন সময় চুরিসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেপ্তার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!