× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:৩৪ পিএম

বিএনপি সরকার গঠন করলে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে : অমিত 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:৩৪ পিএম

যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি- সংগৃহীত

যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি- সংগৃহীত

যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশ থেকে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা হবে।

গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে যশোর শহরের একটি অভিজাত হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। প্রেস ক্লাব যশোর এই সভার আয়োজন করে। অনিন্দ্য ইসলাম অমিত প্রেস ক্লাবের একজন সদস্য।

অমিত বলেন, ‘নির্বাচনে বিজয়ী হতে পারলে তরিকুল ইসলামের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে আমি এমন কোনো কাজ করব না, যাতে মাথা হেট হয়ে যায়। সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানই ছিল যশোরের রাজনীতির ঐতিহ্য। বিগত দেড় দশকে সেই ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করা হয়েছে। বিজয়ী হতে পারলে সেই ঐতিহ্য পুনরুদ্ধারের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও উন্নত যশোর উপহার দেওয়া হবে আমার প্রাথমিক দায়িত্ব।’

সভায় আগামী নির্বাচনে প্রার্থীদের ঝুঁকির বিষয়টি নিয়ে কথা বলেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘আমি স্রষ্টায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি তিনি যা কপালে লিখবেন তাই হবে। আর রাজনীতি মানেই হলো ঝুঁকি। বিগত ১৬ বছর আমিসহ বিএনপির নেতাকর্মীরা চরম ঝুঁকি নিয়েই ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে রাজপথে থেকেছি। এখন নির্বাচনের সময় এসে সেই বিষয় নিয়ে ভাবলে হবে না। শুধু আপনারা দোয়া করবেন।’

তিনি বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যশোরের সাংবাদিকরা বিএনপিকে যেভাবে সমর্থন জুগিয়েছেন সে কারণে তাদের ধন্যবাদ। ধন্যবাদ একাদশ নির্বাচনে আমি যখন ফ্যাসিস্ট বাহিনী দ্বারা বারবার আক্রান্ত হচ্ছিলাম, আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল তখন সাংবাদিকরা ছায়ার মতো আমার সঙ্গে থেকে আমাকে রক্ষা করেছেন।’

অমিত বলেন, যশোরের সাংবাদিকদের কাছে আমার ঋণ অনেক। আমি সেই দিনের কথা ভুলে যাইনি যখন শীতের রাতে বিএনপির নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর হচ্ছিল, আক্রান্ত হচ্ছিলেন নেতারা তখন যশোরের সাংবাদিকরা গভীর রাতে শীত উপেক্ষা করে ঘটনাস্থলে ছুটে গিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা যদি মনে করেন আমি আপনাদের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি তাহলে অতীতের মতো এবারও আপনারা আমার পাশে থাকবেন বলেই বিশ্বাস করি।

প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ।  

সভায় নির্বাচনে বিজয়ী হতে পারলে যশোর উন্নয়নে বেশ কিছু কাজের প্রতি বিশেষ মনোযোগী হওয়ার জন্য সাংবাদিকদের পক্ষ থেকে অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি অনুরোধ জানানো হয়। একই সঙ্গে প্রেস ক্লাব যশোরের সদস্য হিসেবে যশোরের সাংবাদিকরা তার প্রতি আন্তরিক থাকবেন বলে প্রতিশ্রুতি প্রদান করা হয়। জবাবে তিনি যশোরের সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন: যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও বিএনপি নেতা মিজানুর রহমান খান, বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ইসহক, অ্যাডভোকেট জাফর সাদিক, গোলাম রেজা দুলু, লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, নগর সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ ও সদর উপজেলা সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন।

Link copied!