× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:৪৪ পিএম

শ্রীপুরে ১৬ টন ভেজাল সার ও কাঁচামাল উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:৪৪ পিএম

১৬ টন ভেজাল সার ও সার তৈরির কাঁচামাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।  ছবি- রূপালী বাংলাদেশ

১৬ টন ভেজাল সার ও সার তৈরির কাঁচামাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে ভেজাল সার তৈরির একটি গুদামে অভিযান চালিয়ে ১৬ টন ভেজাল সার ও সার তৈরির কাঁচামাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

এ সময় উৎপাদনে ব্যবহৃত সকল সরঞ্জামাদি জব্দপূর্বক কারখানা তালাবদ্ধ করা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের একটি তালাবদ্ধ গুদামে এ অভিযান চালানো হয়।

অভিযানে ভায়াডিন, বাসুডিন, গ্রোজিংক, জিংক প্লাস, গ্রোজিংক প্লাস, জিপসাম সার, ফরফুরান, রোটনসহ বিভিন্ন ধরনের ভেজাল ও জৈব সারের নামে প্রস্তুতকৃত সার জব্দ করা হয়। পাশাপাশি ভেজাল সার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ ও কাঁচামাল উদ্ধার করা হয়।

জব্দ করা ভেজাল সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, ভেজাল সার উৎপাদন ও বাজারজাতের গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৬ টন ভেজাল সার, কাঁচামাল ও উৎপাদনে ব্যবহৃত সকল সরঞ্জামাদি জব্দপূর্বক কারখানা তালাবদ্ধ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুল আলম ও আফরোজা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র পাল এবং উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!