× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৯:৪৫ পিএম

বাগেরহাটে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতার পক্ষে বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৯:৪৫ পিএম

বাগেরহাটে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতার পক্ষে বিক্ষোভ। ছবি- রূপালী বাংলাদেশ

বাগেরহাটে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতার পক্ষে বিক্ষোভ। ছবি- রূপালী বাংলাদেশ

বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে সাবেক জেলা বিএনপির সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালামের পক্ষে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় এম এ সালামের অনুসারী বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বাগেরহাটে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতার পক্ষে মশাল মিছিল। ছবি- রূপালী বাংলাদেশ

সমাবেশে বক্তারা বলেন, বাগেরহাট-২ আসনে ত্যাগী ও জনপ্রিয় নেতৃত্বকে উপেক্ষা করে দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় অবিচার করা হয়েছে। মনোনয়ন সংক্রান্ত এ ধরনের সিদ্ধান্ত মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা সৃষ্টি করেছে এবং এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

বক্তারা অবিলম্বে বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান।

Link copied!