× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৪:৩৬ পিএম

বাগেরহাটে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৪:৩৬ পিএম

দুর্ঘটনার শিকার বাস ও নসিমন। ছবি: রূপালী বাংলাদেশ

দুর্ঘটনার শিকার বাস ও নসিমন। ছবি: রূপালী বাংলাদেশ

বাগেরহাটের রামপালে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সকালে মোংলা-খুলনা মহাসড়কের ফয়লাহাট এলাকায় প্রস্তাবিত খান জাহান আলী বিমানবন্দরের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম হাওলাদার (৪২) বাগেরহাট জেলার ফকিরহাট থানার ১ নম্বর বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মোংলা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনে থাকা এক আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশি তৎপরতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!