× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৩:০৭ পিএম

হরিণ প্রতীক পেয়েই মাঠে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৩:০৭ পিএম

নির্বাচনি মাঠে নেমে পড়েছেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। ছবি : রূপালী বাংলাদেশ

নির্বাচনি মাঠে নেমে পড়েছেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। ছবি : রূপালী বাংলাদেশ

বাগেরহাট-৪ সংসদীয় আসনে নির্বাচনি মাঠে কাজ শুরু করে দিয়েছেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীক বরাদ্দ পাওয়ার পরই তিনি ছুটে যান সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে প্রতীক পাওয়ার সঙ্গে সঙ্গেই কোনো আনুষ্ঠানিকতা নয়, সরাসরি মাঠে নেমে পড়েন তিনি। শ্রমজীবী মানুষ, দিনমজুর, কৃষক ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে শোনেন তাদের দুঃখ-দুর্দশার কথা। 

শিপন বলেন, এই নির্বাচন ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই। হরিণ প্রতীক হবে নির্যাতিত মানুষের কণ্ঠস্বর।

স্থানীয়রা জানান, প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভোটারদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

অনেকেই মনে করছেন, স্বতন্ত্র হলেও কাজী খায়রুজ্জামান শিপন বাগেরহাট-৪ আসনের নির্বাচনি সমীকরণে বড় চমক হতে পারেন।

নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাগেরহাট-৪ আসনে বাড়ছে উত্তেজনা। হরিণ প্রতীক নিয়ে মাঠে নামা এই প্রার্থী ভোটের লড়াইকে যে আরও জমিয়ে তুলেছেন, সে কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরাও।

রূপালী বাংলাদেশ

Link copied!