ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আমাদের একটাই লক্ষ্য, জাতির কল্যাণ করা: ডা. শফিকুর রহমান

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৬:৩২ এএম
বক্তব্য রাখছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বাগেরহাট সফরে এসে নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছেন ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজার মাঠে তার আগমনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। আগেভাগেই মাঠ ও আশপাশের এলাকায় লক্ষাধিক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে ব্যানার, ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

ডা. শফিকুর রহমান সমাবেশে বলেন, আমাদের নিজস্ব কোনো ধান্দাবাজি নেই। আমাদের একটাই লক্ষ্য—এই জাতির কল্যাণ করা। 

তিনি আরও বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে ফ্যাসিবাদ আর ফিরে না আসার ভোট। এক কথায়, ‘হ্যাঁ’ ভোট মানেই আজাদি।

সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।