× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৬:৪৮ এএম

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলা ও ভাঙচুর

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৬:৪৮ এএম

বাগেরহাটের কচুয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুর। ছবি : রূপালী বাংলাদেশ

বাগেরহাটের কচুয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুর। ছবি : রূপালী বাংলাদেশ

বাগেরহাটের কচুয়ায় স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গোপালপুর এলাকায় অবস্থিত তার নির্বাচনি কার্যালয়ে এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের অভিযোগ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান খোকনের ভাই, বিএনপি নেতা জাহিদ মোল্লার নেতৃত্বে একদল লোক এই হামলা চালায়।

‘ঘোড়া’ প্রতীকের কর্মীরা জানান, বৃহস্পতিবার দুপুরে শহিদুজ্জামান খোকন তাদের নির্বাচনি কার্যালয়ে হামলার হুমকি দিয়ে যান। পরে সন্ধ্যা ৭টার দিকে জাহিদ মোল্লার নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ের ভেতরে ঢুকে আসবাবপত্র ও নির্বাচনি প্রচারসামগ্রী ভাঙচুর করে এবং নগদ প্রায় ৬৬ হাজার টাকা নিয়ে যায়।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের দাবি, নির্বাচনকে সামনে রেখে পরিবেশ অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শহিদুজ্জামান খোকন বলেন, বৃহস্পতিবার দুপুরে কচুয়া প্রেসক্লাবে ‘ঘোড়া’ প্রতীকের একটি সংবাদ সম্মেলন ছিল, সেখানে তিনি উপস্থিত ছিলেন। হামলার বিষয়ে পরে শুনেছেন বলে জানান তিনি। তবে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছিল জানিয়ে তিনি বলেন, সে কারণে তিনি ঘটনাস্থলে যাননি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশ তৎপর রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!