× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:৫৮ এএম

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার ও পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:৫৮ এএম

জামায়াত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ। ছবি : রূপালী বাংলাদেশ

জামায়াত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ। ছবি : রূপালী বাংলাদেশ

বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের ১১ দলীয় ঐক্য-সমর্থিত ও জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ রাত সাড়ে ১০টায় জরুরি সংবাদ সম্মেলন করে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন।

তিনি দাবি করেন, কয়েকটি ভোটকেন্দ্রে একটি বিশেষ প্রতীকের কর্মীরা কেন্দ্রের ভেতরে প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং কিছু স্থানে দায়িত্বরত পুলিশ সদস্যদের নিরপেক্ষ ভূমিকা দেখা যাচ্ছে না। এছাড়া গোপন বুথ সিসি ক্যামেরার সামনে স্থাপন করায় ভোটের গোপনীয়তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

রাহাদ আরও অভিযোগ করেন, তার কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং কেন্দ্রের ৪০০ গজের মধ্যে অবৈধভাবে নির্বাচনি অফিস স্থাপন করা হয়েছে।

তিনি রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

বাগেরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, সিসি ক্যামেরাগুলো ঠিক করে দেওয়া হয়েছে এবং দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!