× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১২:৩০ পিএম

সরকারি অফিসে রাতযাপন, কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১২:৩০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে সরকারি অফিস কক্ষে খাট বসিয়ে রাতযাপনের অভিযোগ উঠেছে। এতে শৃঙ্খলা ও কর্মঘণ্টা সংক্রান্ত সরকারি নির্দেশনা লঙ্ঘনের বিষয়টি সামনে এসেছে।

অভিযোগ অনুযায়ী, অফিস সহকারী মনিরুল ইসলাম সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে অফিস কক্ষে অবস্থান করছিলেন। জানা গেছে, তিনি অফিসের একটি কক্ষে খাট বসিয়ে নিয়মিত রাতযাপন করছেন।

সংশ্লিষ্টরা জানান, সরকারি অফিস কেবল অফিসিয়াল কার্যক্রমের জন্য নির্ধারিত। ব্যক্তিগত বসবাস বা রাতযাপনের জন্য এ ধরনের স্থান ব্যবহার করা বিধিবহির্ভূত। এ ঘটনায় স্থানীয় মহলে আলোচনা-সমালোচনা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে অফিস সহকারী মনিরুল ইসলাম বলেন, তিনি বর্তমানে অফিসের দায়িত্ব পালন করছেন।

তবে অফিস কক্ষে খাট বসিয়ে রাতযাপনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে চাননি এবং বিষয়টি গণমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানান।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার ব্যাখ্যা সন্তোষজনক না হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!