× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৬:০৫ পিএম

জমিজমা নিয়ে বিরোধে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৬:০৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত আবু হানিফ (৬৫) উপজেলার মধ্য রাজৈর গ্রামের মৃত আমজাদ হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) সকালে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের জমিজমা বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে আবু হানিফের ওপর হামলা চালানো হয়।

এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা থানার ওসি সামিনুল হক জানান, প্রাথমিকভাবে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ বাবুলের ছেলে দা দিয়ে কোপ দিলে অতিরিক্ত রক্তক্ষরণে সাবেক সেনা সদস্য আবু হানিফের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!