× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৩:৪২ এএম

এবার এনসিপির বান্দরবান জেলা সদস্য সচিবের পদত্যাগ

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৩:৪২ এএম

বান্দরবান জেলা সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক। ছবি : রূপালী বাংলাদেশ

বান্দরবান জেলা সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক। ছবি : রূপালী বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান আসনে বাইরে থেকে প্রার্থী মনোনয়নের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে দলটির জেলা সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক পদত্যাগ করেছেন। 

শনিবার (২৪ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন এরফানুল হক। এ সময় তিনি দলের সব পদ ও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথাও উল্লেখ করেন। 

ফেসবুক পোস্টে তিনি জানান, জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগরের জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী এবং বান্দরবান জেলা সদস্য সচিবসহ দলের সব দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। একই সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপি থেকে পদত্যাগ করেছেন বলেও উল্লেখ করেন।

পোস্টে এরফানুল হক লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল নাগরিকভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। সে লক্ষ্য সামনে রেখে ‘জাতীয় নাগরিক কমিটি’ গঠিত হলেও রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর এনসিপির একাধিক সিদ্ধান্তে জনগণ ও দলের নেতাকর্মীরা হতাশ হয়েছেন। তার অভিযোগ, দল গঠনের পর তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারের যথাযথ সুযোগ দেওয়া হয়নি এবং প্রার্থী মনোনয়নের ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

বান্দরবান আসনের প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, পার্বত্য বান্দরবানের বাইরে থেকে একজন প্রার্থী মনোনয়ন দেওয়ার মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর আত্মসম্মান ও মর্যাদায় আঘাত করা হয়েছে। পাহাড়ের বাস্তবতা ও সংগ্রাম না বোঝা একজন ব্যক্তিকে প্রার্থী করা স্থানীয় জনগণের অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, আসন্ন নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উদ্যোগের প্রতি সমর্থন জানাচ্ছেন। পাশাপাশি বান্দরবান আসনে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নিজেও তাঁকে ভোট দেবেন বলে উল্লেখ করেন।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির বান্দরবান জেলা সভাপতির তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, বান্দরবান–৩০০ আসনে এনসিপির প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ শাহ সুজাউদ্দিন অভিযোগগুলো নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, এই পদত্যাগ প্রতিপক্ষের ষড়যন্ত্রের অংশ। এটি পুরোনো একটি খেলা। জেলা সদস্য সচিব দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিলেন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তার পদত্যাগে নির্বাচনী মাঠে কোনো প্রভাব পড়বে না।

রূপালী বাংলাদেশ

Link copied!