× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১০:৪০ এএম

নাইক্ষ্যংছড়িতে অবৈধ জ্বালানি তেল মজুত প্রতিরোধে বিজিবির অভিযান 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১০:৪০ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত, পাচার ও কালোবাজারি প্রতিরোধে অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবিরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিজিবি মহাপরিচালকের দিকনির্দেশনায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি), উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে নাইক্ষ্যংছড়ি বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় সংশ্লিষ্ট তেল পাম্প, বিভিন্ন দোকান, গুদামঘর ও সন্দেহভাজন স্থানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। 

কর্নেল ফয়জুল কবির বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও পাচার দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এ ধরনের অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত, পাচার কিংবা কালোবাজারির সঙ্গে জড়িত কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। 

তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। এ ছাড়া, সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেল-সংক্রান্ত কোনো সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্পকে অবহিত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। বিজিবি ইতোমধ্যে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত নজরদারি অব্যাহত থাকলে অবৈধ মজুত ও কালোবাজারি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!