× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৬:৫৯ পিএম

লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৬:৫৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (২১) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনঝিরি (সাদাপাহাড়) এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ সায়েম সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার মো. সাইফুল্লাহর ছেলে।

জানা গেছে, সায়েম তার আরও ৫ বন্ধুকে সঙ্গে নিয়ে দুপুর ১২টার দিকে মিনঝিরি এলাকায় মাতামুহুরী নদীর পাশে অবস্থিত হোয়াইট পিক স্টেশন রিসোর্টে বেড়াতে আসেন। রিসোর্টে চেক-ইন করার পর দুপুর ১টার দিকে তারা নদীতে গোসল করতে নামেন। এ সময় অসতর্কতাবশত সায়েম গভীর পানিতে চলে গেলে পানিতে তলিয়ে যান।

রিসোর্টের লোকজন ও স্থানীয়রা প্রাথমিকভাবে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি দল দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

রিসোর্টের ম্যানেজার মো. আরাফাত জানান, ৬ জনের একটি গ্রুপ দুপুর ১২টায় আমাদের রিসোর্টে চেক-ইন করে। নদীর গভীর অংশে না যেতে লাল পতাকা দিয়ে সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্কতা উপেক্ষা করে সেখানে গোসল করতে নামলে সায়েম পানিতে ডুবে যায়। পরে আমরা উদ্ধার করতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই।

রূপালী বাংলাদেশ

Link copied!